পোস্টগুলি

বেঁচে থাকার উদ্দেশ্য।

আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর তায়ালার ইবাদত করা এবং একমাত্র তারই আনুগত্য স্বীকার করা। জীবনে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবই দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে প্রতিশ্রুতি দিয়েছেন যদি সে সম্পুর্ণ ইসলামের বিধি বিধান মোতাবেক জীবন পরিচালনা করেন। আল্লাহ তাআলার নিয়ামত অফুরন্ত। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত শত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন; আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নেন। একমাত্র আল্লাহর ইবাদত ই পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে। একমাত্র ইবাদত ই হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। যে ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলার ইবাদত করবে সে তত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত বেশি বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা যাতে আমরা খুব তাড়াতাড়ি জান্নাতের সুসংবাদ পেতে পারি।                                   ...